বোন
বোন মানে আপু ডাকার ছলে হাজারো আবদারে ডুবডুব অবস্থা।
হুম তবে অন্য সময় কিন্তু আপু দূরে থাক ঝগড়া করতে ব্যস্ত সময় পার হয়। ঝগড়া না করলে যে সময় কাটে না। অনেক সময় তো আপুকে ইচ্ছে করে ক্ষেপাই যেনো একটু ঝগড়া করতে পারি।
বোন মানে আমার আপুটি যার কাছে আমার আবদার গুলো খোলা ডায়েরীর মতো আর তার ভালোবাসা ডায়েরীতে কলমের স্পর্শের পূর্ণতা।
আপু জানিস আমি তোর চলে যাওয়ার পর বুঝতে পারি বড্ড দেরী করে তবুও বুঝতে পারছি বোন মানে তোর আগলে রাখা।
তোকে বোকা বানিয়ে মজা নিতাম কিন্তু বুঝিনি তুই আমার হাসি বজায় রাখতে সব মেনে নিতি আসলে আমিই বোকা হতাম । তবুও ভালো তর ভালোবাসা তো পেতাম।
হুম, বোন মানে তোর সেই দিনের ত্যাগ যখন আমার দোষ গুলো তোর নামে নিয়ে মায়ের কাছে মার খেতি ।আর আমি খুব মজা পেতাম ।তোর সেই ভালোবাসা টা আজ বুঝতে পারছি।
বোন মানে মায়ের অভাব পূরণের পথে হাঁটতে গিয়ে মায়ের সাথে দেখা হওয়ার অনুভূতি।
হুম বোন মানে মন খারাপ এ নিজের অজান্তেই হাসার কারন।
বোন মানে না মানা হাজারো বারন।
